স্ত্রীর সাথে অভিমানে করে এক যুবকের আত্মহত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক বিরোধের জেরে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে পৌর এলাকার সোনাকাটিয়া (আদর্শ) গ্রামে নিজ বাড়ি থেকে ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ইকবাল হোসেন ওই গ্রামের আলকাছ মিয়ার ছেলে। তিনি এক সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি ইকবালের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। এ নিয়ে অভিমানের জেরে শুক্রবার সকালে নিজ ঘরে আত্মহত্যা করেন তিনি।
খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) লিটন চাকমা। তিনি বলেন, ইকবালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/জেআ