শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আশুলিয়ায় বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ৭ জানুয়ারি ২০২৬, ৩:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আশুলিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে আশুলিয়ার নিগার প্লাজায় এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার আত্মার-মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লবের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির যুগ্ম-আহবায়ক আব্দুল হালিম মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান খান মোহন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধরণ সম্পাদক আহসানুল্লাহ ভূইয়া, আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান ও ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ভূইয়াসহ আরও অনেকে।

ভোরের আকাশ/এসএইচ

আশুলিয়াবেগম জিয়া

শেয়ার করুন: