শার্শায় মনোনয়ন পুনঃবহালের দাবিতে তৃপ্তির বিক্ষোভ

প্রাথমিকভাবে মনোনয়ন পেয়ে চূড়ান্ত তালিকায় বাদ পড়ায় কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন পুনর্বহালের দাবিতে শার্শা উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি অংশ শার্শা বল ফিল্ডে এ সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগী নেতা হিসেবে মফিকুল হাসান তৃপ্তি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। হঠাৎ করে তাঁর মনোনয়ন বাতিলের সিদ্ধান্তে নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাঁর মনোনয়ন পুনঃবহালের দাবি জানান।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, দল তাকে মনোনয়ন দিলেও প্রভাব বিস্তারে পরিবর্তন হয়েছে। দলের হাইকমান্ডের কাছে বিষয়টি আবারো বিবেচনন করার আহবান জানান তিনি।
ভোরের আকাশ/এসএইচ