শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দোহারে ফুটপাত উচ্ছেদের দাবিতে মানববন্ধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ঢাকার দোহার উপজেলার থানার মোড় এলাকায় দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা। 

মঙ্গলবার (১০ মার্চ) দুপরে স্থানীয় পথচারী ও সচেতন জনগণ থানার মোড় সড়কের পাশে দাঁড়িয়ে এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দোহার থানার মোড় এলাকায় সড়কের দুই পাশের ভুমিদূস্যরা ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসানো এবং বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বক্তারা বলেন, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য হলেও বর্তমানে তা দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। ফলে পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল করছে, যার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। মানববন্ধন থেকে দ্রুত দোহার থানার মোড় এলাকার দুই পাশের অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ করে পথচারীদের চলাচল স্বাভাবিক করা এবং যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

এ সময় মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

ভোরের আকাশ/ র.ই
 

 

মানববন্ধনমহিফুল

শেয়ার করুন: