শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাবনায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি, নগদ টাকা ও ল্যাপটপ উধাও

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পাবনার জালালপুরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে মওলানা কসিমুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয় ও ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বিদ্যালয় দুটির বিভিন্ন কক্ষের আলমারির তালা ভেঙে ল্যাপটপ, নগদ টাকা, সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সরেজমিনে গিয়ে বিদ্যালয় দুটিতে চুরির বিষয়টি দেখা যায়।

মওলানা কসিমুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আলম জানান, দুর্বৃত্তরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ, শিক্ষক কমনরুম, অফিস কক্ষ ও লাইব্রেরিসহ বিভিন্ন কক্ষে প্রবেশ করে আলমারির তালা ভেঙে মালামাল চুরি করে। এ সময় তিনটি ল্যাপটপ ও নগদ ২৮ হাজার টাকা নিয়ে যায় তারা। বিদ্যালয়টির মোট ১০টি আলমারি ভাঙচুর করা হয়েছে।

অন্যদিকে, ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি আলমারির তালা ভেঙে সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করা হয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাসুদ রানা চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

চকরিয়ায় ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি

একই রাতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান দুটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

খবর পেয়ে পাবনা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: