শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

মধুখালীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ৩:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ফরিদপুরের মধুখালীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের মৃত এখলাস সরদারের ছেলে মো. মিজানুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মিজানুর রহমান।

লিখিত বক্তব্যে মো. মিজানুর বলেন, সোমবার (৮ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণকান্দা বাজারে নিজের দোকানে যাওয়ার সময় একই গ্রামের মো. শহিদ মোল্যার ছেলে মোঃ হাবিবুর রহমান তারা (৪৫) ও মো. সোবহান মোল্যার ছেলে মো. রকিব মোল্যা (৪০) এবং রবি মোল্যাসহ (৫২) কয়েকজন সন্ত্রাসী নিয়ে আমাকে ব্যাপক মারধর করে।

মিজানুর সাংবাদিকদের আরও বলেন, তারা মেম্বার ও তার দলবল ব্রাহ্মণকান্দা বাজারে বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজি করে থাকে, বিভিন্ন দোকান থেকে বাকিতে পণ্য নিয়ে টাকা ফেরত দেয় না। মিজান তার মুদির দোকানের বাকির টাকা চাইতে গেলে, উল্টা মিজানের কাছে তারা বাহিনী ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে মারধর করে। এ সময় আমি (মো. মিজানুর রহমান) চিৎকার করলে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে। মো. মিজানুর রহমান মধুখালী উপজেলা কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করে বাড়িতে রয়েছেন।

এ ঘটনায় মধুখালী থানায় একটি সাধারন ডায়েরী দায়ের হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর চাচাত ভাই জামাল হোসেন, ভাগ্নে মো. আলম, মো নাসির, কামরুল, মুরছালীন প্রমুখ।

ভোরের আকাশ/জাআ

মধুখালীসংবাদ সম্মেলন

শেয়ার করুন: