শিরোনাম
বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকেবাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকে

টঙ্গীর বিসিকে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৮:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন হলেও শান্ত টঙ্গী শিল্পাঞ্চল। বিসিকের উৎপাদন স্বচ্ছল রাখতে  দেশব্যাপী বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি সহ গাজীপুরে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা রুখে দিতে, গাজীপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিমের নির্দেশনায়, টঙ্গী  পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন  ও  সাধারন সম্পাদক গাজী সালাহউদ্দিন এর নেতৃত্বে পূর্ব থানা   বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন বিসিকের মোড়ে মোড়ে সতর্ক পাহারা বসিয়েছে। পাহারার অংশ হিসেবে তারা মহাসড়কে ক্ষণে ক্ষণে মিছিল ও মোটরসাইকেল মহড়া দিয়ে নিরাপত্তা নিশ্চিতের জানান দিচ্ছে। নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছেন শৃঙ্খলা বাহিনীর।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকেই টঙ্গী বিসিকের মোড়ে মোড়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সতর্ক পাহারা বসায়। অনেক কারখানার সামনে তারা অবস্থান নেয়। তিন দিন ধরেই সারাদিন ক্ষণে ক্ষণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করে তারা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহাসড়কে মোটরসাইকেলের মহড়া দেয়। টঙ্গী বাজার এলাকা থেকে স্টেশন রোড, মিলগেট, চেরাগালী, হোসেন মার্কেট হয়ে গাজীপুরা পর্যন্ত মোটরসাইকেল মহড়া দেয় তারা। শতাধিক মোটরসাইকেল এই মহড়ায় অংশ নেয়। এছাড়া ছাত্রদল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করে।  

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার, চেরাগ আলী ও গাজীপুরায় মহাসড়কের পাশে বিভিন্ন এলাকায় বিএনপির নেতা- কর্মীদের অবস্থান করতে দেখা যায়। একই অবস্থা টঙ্গী বিসিকের সব জায়গায়।

আরও পড়ুন

সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাব

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, টঙ্গীতে কোনো বিশৃঙ্খলা নেই। শিল্পকে বাঁচাতে দলীয় প্রধানের নির্দেশে আমরা মাঠে আছি। যে কোনো নাশকতা মোকাবিলা করতে আমরা প্রস্তুত।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারন সম্পাদক গাজী সালাহউদ্দিন বলেন, শিল্পখাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য গাজীপুর-২ আসনের এমপি এম মঞ্জুরুল করিম রনির মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশ প্রাপ্ত হয়ে আমরা রাজপথে আছি। যে কোনো মূল্যে শিল্পখাত রক্ষায় আমরা কাজ করছি।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: