শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এনসিপির কুড়িগ্রাম সদর উপজেলা কমিটির পরিচিতি সভা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম সদর উপজেলা নবগঠিত সমন্বয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় সংগঠনের জেলা শাখার দলীয় কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সদর শাখার যুগ্ম সমন্বয়কারী শাহাজাহান আলী সুমনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার নবাগত প্রধান সমন্বয়কারী এম আর রাজু আহমেদ রাজ্জাক।

এতে প্রধান অতিথি হিসেবে জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে জেলা শাখার প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারীবৃন্দ নবাগত সদর উপজেলা শাখার সকল সদস্যদের ফুলে দিয়ে বরণ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মোজাম্মেল হক , মাসুম মিয়া, মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ।

বক্তরা কুড়িগ্রাম জেলায় এনসিপির কার্যক্রম দূর্বার গতিতে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামীতে কুড়িগ্রাম-২ আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য জনমত সৃষ্টি ও মাঠে-ময়দানে সংগঠনিক কাঠামো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সমন্বয়কারী ডা. মিজানুর রহমান, লাভলু হোসেন, মালেক সরকার প্রমুখ।

উল্লেখ্য যে, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৩১ সদস্যের কুড়িগ্রাম সদর উপজেলা কমিটি গত ৩১ আগস্ট এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেন সংগঠনটি।

এতে এম আর রাজু আহমেদ রাজ্জাককে প্রধান সমন্বয়কারী, মালেক সরকার, লাভলু হোসেন, মিজানুর রহমান, শাহাজান আলী সুমনকে যুগ্ম সমন্বয়কারী ও ২৬ জনকে সদস্য করে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আয়শা সিদ্দিকা, ঈশা মনি পারভীন, সাহানাজ পারভীন নামে তিনজন নারী সদস্য রয়েছে।

পরিচিত সভায় এনসিপির জেলা ও উপজেলা শাখার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

কুড়িগ্রামএনসিপিপরিচিতি সভা

শেয়ার করুন: