শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফিস্টুলা নির্মূল দিবস

কুড়িগ্রামে অ্যাডভোকেসি সভা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩ মে ২০২৬, ৬:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে কুড়িগ্রামে এক ক্যাম্পেইন বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৩ মে) সকাল দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সহযোগিতা করে সিআইপিআরবি এবং ইউএনএফপিএ বাংলাদেশ।

সভায় কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস এর  সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা দপ্তরের উপ পরিচালক মো. মোজাম্মেল হক, কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এর আবাসিক মেডিকেল অফিসার এবং গাইনী কনসালটেন্ট,  সমাজ সেবার উপ-পরিচালক মো হুমায়ুন কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক জয়ন্তি রানি, ডিপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা কুড়িগ্রাম।

 এছাড়া অন্যান্য অংশগ্রহণকারী হিসেবে ছিলেন ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা, জাপাইগো বাংলাদেশ, এসিএফ, ফ্রেন্ডসিপ, আরডিআরএস, ব্রাক এর প্রতিনিধিবৃন্দ। 

সভায় বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য সমস্যা হলেও সচেতনতার অভাব, দেরিতে চিকিৎসা গ্রহণ এবং দক্ষ স্বাস্থ্যসেবার ঘাটতির কারণে অনেক নারী এখনও এ রোগে ভুগছেন। 

তারা আরও বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রসব করানো এবং সময়মতো চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারলে ফিস্টুলা নির্মূল করা সম্ভব। 

বক্তারা সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং ঝুঁকিপূর্ণ মায়েদের দ্রুত চিকিৎসা সেবার আওতায় আনার আহ্বান জানান।

এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট  কো-অডিনেট সুমন দাস। 

ভোরের আকাশ/ র.ই

 

অ্যাডভোকেসি সভাসুমন দাস

শেয়ার করুন: