চট্টগ্রামে মাদক মামলায় তিন জনের কারাদণ্ড

চট্টগ্রামের পাহাড়তলী থানার মাদক মামলায় দুই জনকে ১৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপর একজন পলাতক ৫ বছর কারাদণ্ড ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রবিবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম ১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহান এই রায় দেন।
দণ্ডিতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফে থানার করাচি পাড়ার মো. জাফর আহমদের ছেলে মো. এহসান প্রকাশ নুর আলম(২২), টেকনাফ সাবরাং ইউনিয়নের মৃত গফুর আলমের ছেলে রহমতউল্লাহ (২০)। অপর আসামি নুরুল আমিন (২৬)কক্সবাজার জেলার টেকনাফের সাবরাং ইউনিয়নের এলাকার বাসিন্দ।
আদালত সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবার বড় চালানের খবর পেয়ে ২০১৮ সালের ১৪ জানুয়ারি চট্টগ্রামের পাহাড়তলী থানার মনসুরাবাদ শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। ভোর ৬ টার দিকে একটি মিনি ট্রাক রেজি:নং মেট্রো-ন -১১-৫৬১৩ থেকে ড্রাইভার মো. এহসান প্রকাশ নুরুল আলম ও মাদক ব্যবসায়ী রহমত উল্লাহকে গ্রেফতার করে৷ব্যাপক তল্লাশি করে তাদের কাছ থেকে ৮৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ টীম। মামলার অপর আসামি নুরুল আমিন পলাতক রয়েছে।
এ ঘটনায় মো. আকরাম হোসেন (এসআই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আজ আদালত মামলার রায় প্রদান করেছেন।
ভোরের আকাশ/জাআ