খুলনায় বিদেশি পিস্তলসহ ২ যুবক গ্রেফতার

খুলনা মহানগরীর লবণচরায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬।
শুক্রবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে তাদের লবণচরা থানাধীন হরিণটানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক হওয়া সন্ত্রাসীরা হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া জেলার মাদারশি গ্রামের শাহজাহান হওলাদারের ছেলে মো. শুক্কুর হাওলাদার (৩৫) ও লবণচরা থানার হরিণটানা এলাকার বাসিন্দা আমির খানের ছেলে মো. ইমরান খান (৩৭)।
এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
ভোরের আকাশ/এম