শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

চুনতিতে বন্যহাতির আক্রমেণে শ্রমিক আহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ৮:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের আজিজনগর বনবিট এলাকায় বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে এক শ্রমিক আহত হয়েছেন। 

তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টার দিকে চুনতি রেঞ্জের আওতাধীন আজিজনগর বনবিটের পশ্চিম ভিলেজারপাড়া এলাকার মজিদের মুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফিরোজ আহামদ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলাতলী গ্রামের বাসিন্দা। তিনি মজলু আহামদের ছেলে।

আজিজনগর বনবিট কর্মকর্তা রেজাউল হক জানান, বনবিভাগের বাগান সৃজন কর্মসূচির আওতায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন ফিরোজ আহামদ। এ সময় ৫ থেকে ৬টি বন্যহাতির একটি পাল ঘটনাস্থলে চলে আসে। একপর্যায়ে একটি হাতি শুঁড় দিয়ে তাকে সজোরে আঘাত করলে তিনি প্রায় ৩০ ফুট নিচে একটি খাদে পড়ে যান।

তিনি বলেন, হাতির পাল সরে গেলে বনবিভাগের কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার ডান পায়ে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, খবর পাওয়ার পরপরই বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তার শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। 

আরও পড়ুন

রাজশাহী নার্সিং কলেজের হোস্টেল ছাত্রশূন্য

বনাঞ্চলে বাগান সৃজনসহ বিভিন্ন কার্যক্রম চলমান থাকায় শ্রমিকদের বন্যপ্রাণীর বিচরণ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বনবিভাগ। সাম্প্রতিক সময়ে চুনতি অভয়ারণ্য এলাকায় বন্যহাতির বিচরণ বৃদ্ধি পাওয়ায় বনকর্মী ও স্থানীয়দের মধ্যে সতর্কতা জোরদার করা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

আনিসুজ্জামান শেখ

শেয়ার করুন: