শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরদী সাঁড়াঘাট থেকে চোরাই মোটরসাইকেল সহ দুই কিশোর আটক

ঈশ্বরদী প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈশ্বরদী সাঁড়াঘাট থেকে চোরাই মোটরসাইকেল সহ দুই কিশোর আটক
ঈশ্বরদী সাঁড়াঘাট থেকে চোরাই মোটরসাইকেল সহ দুই কিশোর আটক

ঈশ্বরদী শহরসহ আশেপাশের এলাকায় চুরি ছিনতাইয়ের মতো বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়েছে উঠতি বয়সি কিশোররা।  অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুই কিশোরকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

সোমবার (২৩ জুন) আটক দুই কিশোরকে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিদর্শক মো. মনিরুল ইসলাম।  আটক একজনের বয়স (১৬) ও অপর জনের বয়স (১৭)।

থানা সূত্রে জানা যায়, গত ২০ জুন দুপুরে মো. জিয়াউল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তি তার ব্যবহৃত ১২৪ সিসি টিভিএস মোটর সাইকেলটি শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে রেখে ভিতরে কাজে যান।  কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।  পরে তিনি থানায় মোটরসাইকেল চুরি মামলা দায়ের করেন।  মামলা তদন্ত করতে গিয়ে আটক দুই কিশোরের নাম উঠে আসে।  অভিযান চালিয়ে তাদেরকে উপজেলা সাঁড়াঘাট এলাকা থেকে আটক করে থানায় আনা হয়।  জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির বিষয়টি তারা স্বীকার করে।  একই সঙ্গে দেখিয়ে দেওয়া স্থান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, শহর ও আশেপাশের এলাকায় চুরি ছিনতাইয়ের সঙ্গে কিশোররা জড়িয়ে পড়ছে।  এটা খুবই হতাশাজনক ব্যাপার।  আটক দুই কিশোরের বিরুদ্ধে থানায় একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।  এ চোর চক্রের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/জাআ

আটক

শেয়ার করুন: