শিরোনাম
চার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

টেকনাফে দুই সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৬, ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প। 

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আদালতের সাজা এড়িয়ে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব। রোববার (১৮ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, প্রথম অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত মো. আব্দুল্লাহ (৩২) কে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মোজাহের মিয়ার ছেলে। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আকবর শাহ থানার মাদক মামলায় আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

অপরদিকে একইদিন ভোর ৪টা ২০ মিনিটের দিকে হোয়াইকং ইউনিয়নের নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত মোঃ ইসমাইল (২১) কে গ্রেফতার করা হয়। তিনি সিরাজ মিয়ার ছেলে। 

সিএমপির বাকলিয়া থানার একটি মাদক মামলায় আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামিই দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি  ঘোষণা

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

ভোরের আকাশ/ র.ই



 

আসামি গ্রেফতারমো. আব্দুল্লাহ

শেয়ার করুন: