গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধায় পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা মহিলা দলের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্প অর্পণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দলের জেলা সভাপতি ফরিদা ইয়াছমিন শোভার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, বিএনপি নেতা শফিকুল ইসলাম রুবেল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের জেলা সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা, সদর থানা মহিলা দলের সভাপতি সুলতানা খন্দকার মনি ও সাধারণ সম্পাদক মাধবী সরকারসহ মহিলা দলের জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ