শিরোনাম
সন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনপরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিনকোন বোর্ডে পাসের হার কতসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনপরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিনকোন বোর্ডে পাসের হার কত

চাঁদপুরে তানযীমুল উম্মাহ মাদ্রাসার ৫৯ শিক্ষার্থীর কুরআন হিফজ শুরু

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতা ও মাদ্রাসা বোর্ডে শীর্ষস্থান অর্জনকারী প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত চাঁদপুর তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ষষ্ঠ সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৫৯ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর শহরের নতুন বাজারস্থ চাঁদপুর রাজবাড়ি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সবক প্রদান করেন হাজীগঞ্জ উপজেলার সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস আবু বকর সিদ্দিক।

তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার চাঁদপুর শাখার প্রধান মো. ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক ও হিফজুল কুরআন বিভাগের প্রধান আ খ ম মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর আল-আমিন সোসাইটির সেক্রেটারি ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, পুরান বাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ লেফটেন্যান্ট মো. শোয়াইব এবং চাঁদপুরের জেল সুপার জয়নাল আবেদীন ভূঞা।

অনুষ্ঠানে শিক্ষার্থী আব্দুল্লাহ বিন ইউসুফ পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে। আহনাফ হাবিব আকিফ বাংলা এবং আহমেদ বিন কবির ইংরেজি অনুবাদ উপস্থাপন করে। পরে শিক্ষার্থীরা ইসলামী সংগীত পরিবেশন করে। এ সময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন

খাগড়াছড়িতে কৃতী ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বৌদ্ধ যুব সংঘ

বক্তারা বলেন, পবিত্র কুরআন হিফজ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তবে শুধু কুরআন মুখস্থ করাই যথেষ্ট নয়, এর শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, শৃঙ্খলা ও উত্তম চরিত্রের পরিচয় দিতে হবে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: