রমজান উপলক্ষে মাগুরা জেলা কারাগারের উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে মাগুরা জেলা কারাগারের উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৯মার্চ) সকাল ১১টায় নতুন জেলখানা পাড়া এলাকায় অবস্থিত জামিয়া রহমানিয়া আজিজিয়া এতিমখানার ১৫ জন শিশুর হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মোঃ মহিউদ্দীন হায়দার। তিনি এতিম শিশুদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা কারাগারের জেলার মোঃ ইব্রাহিম এবং এতিমখানার সুপার হাফেজ মাহবুবুর রহমান।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৯০ কেজি চাল, ৩০ কেজি আটা, ১৫ কেজি ডাল, ১০ কেজি ছোলা ও ১০ কেজি চিড়া।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেনের দিকনির্দেশনায় মাগুরা জেলা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের স্বেচ্ছায় প্রদানকৃত সরকারিভাবে প্রাপ্ত মৌলিক রেশনের একটি অংশ থেকে এসব খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য, এর আগেও মাগুরা জেলা কারাগারের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানা ও হেফজখানার শিশুদের মাঝে আম, কাঁঠাল, লিচু ও গরুর দুধসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা।
ভোরের আকাশ/এনএস