শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ৩:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখার কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাজারের একটি দোতলা ভবনের দোতলায় ব্যাংকটির কার্যক্রম পরিচালনা করা হয়।

এ ঘটনার সিসিটিভি ফুটেজেও পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা যায়। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলযোগে দুই জন দুর্বৃত্ত এসে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। সেটি দেয়ালে লেগে ভেঙে পাশের একটি টিনশেড কক্ষের চালার ওপরে পড়ে আগুন লেগে যায়। ঘটনাটি দেখতে পেয়ে নৈশপ্রহরী ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতির হয়নি।

বাজারের নৈশপ্রহরী সেলিম মিয়া জানান, ভোরের দিকে বিকট শব্দ পেয়ে ব্যাংকের দিকে আগুন দেখতে পান। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে সবাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ধামরাই থানায় গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখা রয়েছে, এর মধ্যে পাঁচটি ভাড়া বাসায়। সেগুলো নিরাপত্তায় স্থানীয় চৌকিদার রাখা হয়েছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে তদারকি রয়েছে। আজকে রাত সাড়ে ৪টার দিকে সুয়াপুর বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের দায়িত্বশীল কেউ কোনও বক্তব্য দিতে রাজি হননি। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ভোরের আকাশ/জাআ

গ্রামীণ ব্যাংকধামরাই

শেয়ার করুন: