শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে ‘২৪-এর রঙে’ চিত্রাঙ্কন ও গ্রাফিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরে জেলা পর্যায়ে ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বর্ষপূর্তি- "২৪-এর রঙে" শিরোনামে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও গ্রাফিক ডিজাইন প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীদের ক্যানভাসে উঠে আসে গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের চিত্র।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতার সূচনা হয়, যা চলে বেলা ১২টা পর্যন্ত। এতে জেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ছবি : ভোরের আকাশ

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জেলা স্টেডিয়ামের গ্যালারির দেয়ালে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের দৃশ্যপট। মাধ্যমিক পর্যায়ে প্রথম হয় সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয় উত্তর নিলতী মাধ্যমিক বিদ্যালয়, তেজাসকাটি মাধ্যমিক বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজয়ী হয় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ, দ্বিতীয় হয় ভান্ডারিয়া মাজেদা বেগম মহিলা কলেজ, তৃতীয় হয় দারুচ্ছুন্নাত জামিয়া-এ কামিল মাদ্রাসা।

ছবি : ভোরের আকাশ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) নাসরিন জাহান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, জেলা শিক্ষা অফিসার মোঃ ইসরাত আলী আযিযীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানের সমাপ্তি পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

ভোরের আকাশ/এসএইচ

চিত্রাঙ্কনপিরোজপুরপ্রতিযোগিতা

শেয়ার করুন: