শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাটোরে ৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৫, ২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর থানাধীন বনবলেঘরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশের একটি চৌকস টিম বনবলেঘরিয়া বাইপাস মোড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজনদের আটক করে। একই সময়ে অপর একটি টিম বনবলেঘরিয়া নারায়ণপাড়া কবরস্থান সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন- ১. মো. ইসমাইল মিয়া (২৬), পিতা মো. মুর্শিদ মিয়া, মাতা মোছাঃ নূর বাহার বেগম, সাং খড়কি পশ্চিমপাড়া চারু মেম্বার, বাড়ি, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ; ২. মো. তারেক আহম্মেদ সুমন (২৬), পিতা মো. নাসির উদ্দিন, মাতা মোছাঃ তাসলিমা বেগম, সাং বাকুয়া ফকিরপাড়া, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ; ৩. মো. আবু হানজালা (২১), পিতা মো. আব্দুল রাকিব, মাতা মোছাঃ সেরিনা খাতুন, সাং নয়লা ভাঙ্গা শেরোটোলা, থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ। ৪. মো. পারভেজ আলী (২২), পিতা মো. আব্দুল কাদের, মাতা মোছাঃ পারভীন খাতুন, সাং শেরোটোলা, থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ। তাদের হেফাজত থেকে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাটোর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জিরো টলারেন্স নীতিতে থেকে নাটোর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।”

ভোরের আকাশ/মো.আ.

মাদক ব্যবসায়ী আটকনাটকপুলিশ

শেয়ার করুন: