পাবিপ্রবির উপাচার্য হলেন ড. আবুল হাসনাত মোহা.শামীম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (ফাইন্যান্স) অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। তিনি (মৃত্তিকা বিজ্ঞান) স্কুল অব এগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভেলপমেন্ট (এসএআরডি) এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (১৪ মে) এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হয়।
ড.শামীম ১৯৭৬ সালের ১৫ জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম মনিমুল হক এবং মা মোসা. সামসুন্নাহার বেগম। স্ত্রী মোসা. সারমিন ফেরদৌস এবং একমাত্র সন্তান সাদাত শাহরিয়ার।
ভোরের আকাশ/নি