পাবনা কলেজের উদ্যোগে অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবকবৃন্দের সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার(২৪ নভেম্বর) বেলা ১১ টায় পাবনা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পাবনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাশেদ হোসেন ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুবুল আলম পারভেজ।
প্রভাষক জেসমিন আরার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি আবু সাঈদ, ইয়াদ আলী মৃধা পাভেল, সহকারী অধ্যাপক ড. আলমগীর হোসেন,সহকারী অধ্যাপক মাসুদউজ্জামান বিশ্বাস বিপুল, খুরশিদ জাহানসহ কয়েকজন অভিভাবকবৃন্দ।
অভিভাবকদের মতবিনিময় সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ দুই শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন, ক্লাস মনিটরিং, শিক্ষার্থীদের উপস্থিতি ও সন্তানদের প্রতি অভিভাবকদের কঠোর নজরদারী করার উপর গুরুত্বারোপ করা হয়।
ভোরের আকাশ/ এনউব