শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিরামপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দিনাজপুরের বিরামপুরে ১৫০টি ট্যাপেন্টাডল (মাদক) ট্যাবলেটসহ জোবায়ের সরকার (২৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ ওসি (ডিবি) মো. আলমগীর। এর আগে রোববার বিকেলে বিরামপুর পৌরশহরের পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জোবায়ের সরকার বিরামপুর পৌরশহরের ঘাটপাড় (পুরাতন বাজার) এলাকার মো. এনামুল হকের ছেলে। তিনি বিরামপুর উপজেলা ছাত্রদলের একজন সদস্য বলে জানা গেছে। 

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. মোস্তফা কামালের নেতৃত্বে একটি দল অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পুরাতন বাজার এলাকায় জনৈক আলমগীরের গোডাউনের সামনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জোবায়ের সরকার পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট ১৫০টি ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় ৬০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/র.ই
 

মাদকসহ গ্রেফতারদিনাজপুরমো. মোস্তফা কামাল

শেয়ার করুন: