বরিশালে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করলো 'আশা'

সদর উপজেলা অডিটরিয়ামে সোমবার (২২ ডিসেম্বর) আশা সমিতি সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনঞ্জুরা মোশাররফ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন, সহ-সভাপতি বরিশাল প্রেস ক্লাব, মোঃ নাসির খলিফা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল, সদর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর শাখার ব্যান্ঝ ম্যানেজার নান্না মিয়া শিকদার। বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, আশার প্রতি আমার শুভ কামনা রইলো তারা যেন ভবিষ্যতে ভালো করতে পারে। আজকের মতবিনিময় সভায় আশার প্রতি সাফল্য কামনা করি।
দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আশার কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দেন।
সভায় জানানো হয়, আশা দেশের দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও ক্ষুদ্রঋণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে সারা দেশে আশা’র কার্যক্রমের আওতায় প্রায় ৯০ লক্ষ পরিবার উপকৃত হচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী সদস্য।
বরিশাল বিভাগে ২০২৪–২০২৫ অর্থবছরে আশার মাধ্যমে হাজার হাজার পরিবারকে ক্ষুদ্রঋণ, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় আনা হয়েছে।
এসময় দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সভায় বক্তারা আশার কর্মসূচিকে আরও কার্যকর করতে মাঠপর্যায়ে সমন্বয় জোরদার, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সুবিধাভোগীদের নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে বরিশাল অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও বিস্তৃত কর্মসূচি গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।
সভা শেষে আশার কার্যক্রমে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
ভোরের আকাশ/এসএইচ