আমিনপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের সহ-সভাপতি সহ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জন নিরাপত্তা বিঘ্নিত করা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাগরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন (৫৮) এবং জাতসাখিনি ইউনিয়ন যুবলীগ নেতা আখের আলীকে (৪২) আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেন বালিয়াডাঙ্গি গ্রামের সাত্তার মিয়ার ছেলে এবং আখের আলী চকভরিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের জন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তি যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/রই