শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ৩:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে উত্তরবঙ্গ বাঘাবাড়ী ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

রবিবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত শ্রমিকরা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ  কর্মসূচি পালন করে শ্রমিকরা।

মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-পাবনা রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল রহমান গেদা অভিযোগ করে বলেন, শনিবার রাতে বাঘাবাড়ীতে তাদের ইউনিয়ন অফিসে হামলা চালিয়ে চাঁদা দাবি করেন শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতারা। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার না করা হলে আন্দোলন চলবে বলে তিনি জানান।

পরে বেলা সোয়া একটার দিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

ভোরের আকাশ/তা.কা

বিরুদ্ধেসিরাজগঞ্জেচাঁদাবাজিবিএনপি

শেয়ার করুন: