শিরোনাম
চার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল প্রাঙ্গণে

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ৬:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাছ মানুষের পরম বন্ধু। বায়ুমন্ডলে অক্সিজেন সরবরাহসহ পরিবেশ সংরক্ষণে গাছের ভূমিকা অনস্বীকার্য। এছাড়া ভূমি ক্ষয় রোধ, মানুষের পুষ্টি চাহিদা পূরণে গাছের রয়েছে অনন্য ভূমিকা।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল প্রঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। 

‘‘বৃ একটি জীবন্ত সত্তা : পরম বন্ধু’’ প্রতিপাদ্যকে সামনে রেক্ষে পরিবেশবাদী সংস্থা ‘ছায়াবৃক্ষ’ এ কর্মসূচির আয়োজন করে। গাছের গুরুত্ব অনুধাবন করে বৃক্ষরোপণ ও পরিচর্যায় যত্নশীল হওয়ার জন্য প্রশাসক সকলের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ শহিদুল আলম। 

অন্যান্যের মধ্যে স্কুলের অভিভাবক প্রতিনিধি জাহিদুর রহমান, সাবেক কাউন্সিলর এইচ এম আবু সালেক, সমাজসেবক এস এম আসাদুজ্জামান মুরাদ, সাদিকুর রহমান সবুজ, শফিকুল ইসলাম শফি, বিপ্লবুর রহমান কুদ্দুস, শেখ জামিরুল ইসলাম, রবিউল ইসলাম বিপ্লব, মইনুল হাসান মিঠু, স্কুলের সাবেক ভারপ্রাপ্ত অধ্য সৈয়দা ইসরাত জাহান, শিক প্রতিনিধি মধুসূদন গাইন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/র.ই

নজরুল ইসলাম মঞ্জু

শেয়ার করুন: