শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ভূমিকম্পে হেলে পড়েছে ৬ তলা ভবন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ৭:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ভূমিকম্পে চট্টগ্রাম মহানগরীর মনসুরাবাদ এলাকার একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। এর আগেও এই ভবনটি ভূমিকম্পে কিছুটা হেলে পড়েছিল।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর ভবনটি আরও বেশি হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও পুলিশের সদস্যরা ওিই ভবনটি পরিদর্শন করেছেন।

জানতে চাইলে ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, আজকের ভূমিকম্পের পর ভবনটি আরও হেলে পড়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) বিষয়টি জানানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনটির নাম স্টার ভবন। ওই ভবনের ছাদ পাশের একটি ভবনের দিকে কিছুটা হেলে পড়েছে। ভবনটির মালিক চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। ওই ভবনে আলহাজ্ব মোস্তফা হাকিম ডায়াবেটিক কেয়ার সেন্টার ও  ওপরের তলায় কয়েকটি পরিবার বসবাস করে।

পাশের ভবনের মালিক আবদুল্লাহ বিন আশরাফ জানান, প্রায় পাঁচ বছর আগে ভূমিকম্পের স্টার ভবনটি কিছুটা হেলে পড়েছিল। তখন সিডিএ বলেছিল ওপরের দুতলা ভেঙে ফেলতে। কিন্তু সেই নির্দেশনা আর বাস্তবায়ন হয়নি। আজকের ভূমিকম্পে আরও বেশি হেলে পড়েছে। এখন আমরাসহ পাশ্ববর্তী সবাই আতঙ্কে আছি।

জানতে চাইলে সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এ বিষয়ে মোহাম্মদ মনজুর আলম বলেন, ‘আমরা কোনোরকম ঝুঁকি নেব না। প্রকৌশলীর পরামর্শ নিয়ে পরবর্তী দ্রুত পদক্ষেপ নেয়া হবে ।’

প্রঙ্গসঙ্গত, চট্টগ্রামসহ সারাদেশে আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পে ঢাকার কয়েকটি এলাকায় ভবন হেলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মারা গেছে ৬ জন। এদের ঢাকায় তিনজন, নরসিংদীতে দুজন ও নারায়ণগঞ্জে একজন নিহত হন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও শতাধিক আহত ব্যক্তি।

ভোরের আকাশ/এসএইচ

ভূমিকম্পচট্টগ্রাম

শেয়ার করুন: