জীবননগরে যত্রতত্র পশু জবাই, মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে নির্ধারিত স্থানের বাইরে পশু জবাই করায় মনির হোসেন (৪৫) নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর পৌর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি।
তিনি জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। খোলা বা যত্রতত্র স্থানে পশু জবাইয়ের ফলে পরিবেশ দূষিত হয়। তাই নির্ধারিত স্থানে পশু জবাই করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব