শিরোনাম
গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীগুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভী

চর রাজিবপুরে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পোড়ানোর ঘটনায় তদন্ত শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বরাদ্দ সরকারি ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ার পর রাতের আঁধারে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার (১০ আগস্ট) রাতে ৫০ শয্যার ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে ওষুধ পোড়ানোর সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে আপত্তি জানান। পরে ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতাকর্মীরা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বিষয়টি জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়দের দাবি, চরাঞ্চলের দরিদ্র মানুষ চিকিৎসার জন্য এই স্বাস্থ্য কমপ্লেক্সে এলেও অনেক সময় প্রয়োজনীয় সরকারি ওষুধ পান না। বিনামূল্যে ওষুধ পাওয়ার আশায় হাসপাতালে আসা রোগীদের একটি অংশকে শেষ পর্যন্ত বাইরে থেকে ওষুধ কিনতে হয়। অথচ হাসপাতালের গুদামে রোগীদের জন্য বরাদ্দ করা বিপুল পরিমাণ ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে নষ্ট হয়েছে বলে অভিযোগ তাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) রাতে হাসপাতাল চত্বরে ওষুধ পোড়ানো হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে রাজিবপুর সদর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আল আমিনসহ কয়েকজন সেখানে উপস্থিত হন। তারা বিষয়টি নিয়ে হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান। এ সময় সেখানে হইচই শুরু হয়।

আল আমিনের ভাষ্য, রাতের বেলায় তিন বস্তা সরকারি ওষুধ পোড়ানো হচ্ছে এমন খবর পেয়ে তারা হাসপাতালে যান। সেখানে গিয়ে তিন বস্তা ওষুধ পড়ে থাকতে দেখেন।
তবে অভিযোগের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারওয়ার জাহান। তিনি বলেন, হাসপাতাল পরিষ্কার করার অংশ হিসেবে পুরোনো কাগজপত্র সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। সেগুলো পোড়ানোর সময় কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। তার দাবি, এসব ওষুধ করোনাকালীন সময়ের।

আরও পড়ুন

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

ঘটনার খবর পেয়ে রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান ঘটনাস্থলে যান। তিনি সেখানে থাকা ওষুধ ও অন্যান্য সামগ্রী পরিদর্শন করেন এবং নমুনা সংগ্রহ করেন।

ইউএনও বলেন, বিষয়টি স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, সরকারি ওষুধ এভাবে পুড়িয়ে ফেলার কোনো নিয়ম নেই। ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত দল ইতোমধ্যে কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/সু.পা

সরকারি ওষুধ পোড়ানো

শেয়ার করুন: