শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সমাজের সবচেয়ে বড় সমস্যা হল দুর্নীতি: জাহাঙ্গীর আলম চৌধুরী

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৫, ৪:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। গাজীপুরে আজকে আমাদের আইন-শৃঙ্খলা সভা ছিল। আপনারা জানেন আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি এবং মাদক। আমরা সমাজ থেকে কিভাবে এগুলো দূর করতে পারি। মাদক সর্বত্র ছড়িয়ে গেছে। আমরা যদি সকলে সহযোগিতা করতে না পারি দিন দিন মাদক বেড়ে যাচ্ছে। এজন্য সকলকে সচেতন হতে হবে।

তিনি বলেন, একটা ঘটনা ঘটে যাওয়ার আগেই প্রতিকার হইলে সুবিধা। গাজীপুর কিন্তু আমাদের ডিসি একটা কথা বলে হ্যাপেনিং সিটি। গাজীপুর জেলা হলো একটা হ্যাপেনিং সিটি। এখানে অনেক ঘটনা ঘটে যায়। কিন্তু, সব ঘটনা সত্যি না। এখানে কিছু ঘটনা আছে সত্যি, কিছু ঘটনা আছে অসত্য। যেগুলো সত্য ঘটনা সেগুলো আপনারা (সাংবাদিককে) প্রকাশ করুন, আমাদের কোন আপত্তি নেই। যেগুলো অসত্য ঘটনা সেগুলোকেও আপনারা বলবেন এসব অসত্য ঘটনা। যদি এভাবে কাজ করেন তাহলে সমাজের জন্য ভালো, এলাকার জন্য ভালো। গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এখানে বহু লোক কর্মসংস্থানের জন্য আসা যাওয়া করে। তারা বহুদূর থেকে এসে বসবাস করে। এখানে চাঁদাবাজ নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন। আর একটা কথা বলি বাংলাদেশের নির্বাচন হবে ফ্রি ফেয়ার ক্রিয়েডিবল এবং উৎসবমুখর। নির্বাচন বিষয়ে বাংলাদেশে কোন ধরনের হুমকি নেই। গাজীপুরে পুলিশের সংখ্যা কম। ইতিমধ্যে কিছু পুলিশ নিয়োগ দেয়া হচছে। তাছাড়া অতিরিক্ত পুলিশ দেওয়া হচছে। নির্বাচনের সময় আরো পুলিশ দেওয়া হবে।

তিনি আরো বলেন, জামিনে মুক্তি পাওয়ার পর আবরো কেউ যদি কোন ধরনের অপরাধ করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। তবে জামিন দেওয়ার বিষয়ে আমার হাতে নেই। আদলত যাকে মনে করে তাকে যে জামিন নিতে পারে।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব ছড়ায়। আপনাদের সাংবাদিকদের অনেক ধন্যবাদ। কারণ আপনারা সত্য প্রকাশ করার পরে দেশে অনেক গুজব কমে গেছে। আপনারা সব সময় সত্য ঘটনা প্রকাশ করবেন এবং পার্শ্ববর্তী দেশ যদি মিথ্যা বলে তাহলে আপনারা সত্য প্রকাশ করে দিবেন। এই কাজটা আপনারা করে যাচ্ছেন ভবিষ্যতেও করবেন।

তিনি আরো বলেন, কোন দল নিয়ে আমাদের কোন নির্দেশনা নাই। নির্বাচনে কতগুলো ফ্যাক্টর রয়েছে। মেইন ফ্যাক্টর হলো জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, ওই সময়ে কেউ কোন কিছু চেষ্টা করলেও করতে পারবে না। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের একটা বিরাট কাজ আইনশৃঙ্খলা রক্ষা করার বিষয়ে। এজন্য সবাই একসাথে কাজ করলে কোন সমস্যা হবে না।

জাহাঙ্গীর আলম চৌধুরী, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক মিথ্যা ঘটনা ঘটায়। আপনারা যারা প্রিন্ট মিডিয়ায় আছেন তারা সত্য ঘটনা প্রকাশ করে দিবেন।

তিনি বলেন, দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে। দুষ্কৃতিকারীরা যাতে কোনো রকম কার্যক্রম চালাতে না পারে সেজন্য আমরা আপনাদের সহযোগিতা চাই।

গাজীপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগণের মতবিনিময় সভা প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। সচিব ড. মোহাম্মদ এমদাদ, গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

জাহাঙ্গীর আলম চৌধুরীগাজীপুর

শেয়ার করুন: