শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষককে রাজকীয় বিদায়

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ৩:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দীর্ঘ ৩৫ বছর চাকুরি জীবনের পর সহকারী শিক্ষক আব্দুল জলিলকে ফুলেল শুভেচ্ছা, ও বিদায়ী সংবর্ধনা দেয়ার পর, ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে পুরো শহর ঘুরিয়ে বাড়িতে পৌঁছে দেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

ওই শিক্ষক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালের সহকারী শিক্ষক ছিলেন। 

বৃহস্পতিবার (২১ আগষ্ট) তাকে কর্মস্থলে এভাবেই চাকুরী জীবনের শেষ বিদায় জানান সহকর্মীসহ ও শিক্ষার্থীরা। 

তিনি সহকারী শিক্ষক হিসেবে বিজ্ঞান বিভাগে দীর্ঘ জীবন সততা আর নিষ্ঠার সাথে ছিলেন। যার কারণে সবার সঙ্গে গড়ে ওঠেছে প্রীতি আর ভালোবাসার নিবিড় এক সম্পর্ক। বিদায়ের দিনে হাজির হন সাবেক শিক্ষার্থীসহ এলাকার নানা শ্রেণীপেশার মানুষ। 

শিক্ষার্থী রবিন বলে, জলিল স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তিনি আমাদের বাবার মত  সব সময় আদরও মমতা দিয়ে আমাদেরকে পাঠদান করাতেন। আজ স্যারের বিদায় হলো ভালো একজন স্যারকে স্কুল থেকে হারালাম। আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করি। 

শিক্ষক আইয়ুব আলী ও ওবায়দুর হক বলেন, আজ আমরা একজন ভালো সহকর্মীকে বিদায় দিলাম। তিনি আমাদেরকে সব সময় ভালো বিষয়ে পরামর্শ দিত। আমাদের সাথে তিনি সবসময় ভালো আচরণ করত। তিনি সবসময় আন্তরিকতার সহিত শিক্ষার্থীদের পাঠদান করাতেন। তার এই শূন্যতা জানিনা পূরণ হবে কিনা। আমরা দোয়া করি তিনি সবসময় ভালো থাকুক।

বিদায়ী শিক্ষক আব্দুল জলিল বলেন, কখনো কল্পনা করতে পারিনি এত সম্মান ও বর্ণাঢ্য আয়োজনে আমার বিদায় হবে। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আমি ধন্য। সেইসঙ্গে আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য নামাজ পড়ে দোয়া করবো।

ভোরের আকাশ/মো.আ.

রাজকীয় বিদায়কুড়িগ্রামশিক্ষক

শেয়ার করুন: