শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে বজ্রপাতে ২ জন নিহত, নদীতে জেলে নিখোঁজ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় গৃহবধূ ও এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও এক জেলে বলেশ্বর নদীতে মাছ ধরার সময় বজ্রপাতের পরে নদীতে নিখোঁজ হন।

জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার হারজী নলবুনীয়া গ্রামের গৃহবধূ আয়েশা বেগম (৫০) নিজ বাড়ি থেকে ঝড়ের মধ্যে মাঠে হাঁস আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন। নিহত গৃহবধূ হারজী নলবুনীয়া গ্রামের কৃষক মো. আবদুস সালামের স্ত্রী।

অপরদিকে স্বাধীন তালুকদার (২০) দুপুরে গরু আনতে মাঠে গিয়ে বজ্রপাতে নিহত হন। অনেক খোঁজাখুজির পর রাতে মাঠে তার মরদেহ  উদ্ধার করে। তার শরীরে বজ্রপাতে ঝলসে যায়। নিহত ওই যুবক মঠবাড়িয়া সদর ইউনিয়নের সবুজনগর গ্রামের কৃষক মো. মশিউর রহমানের ছেলে।

আরও পড়ুন

মঠবাড়িয়ায় বজ্রপাতে কৃষকের তিনটি গরুর মৃত্যু

এছাড়াও দুপুর ১২টার দিকে মো. হাসান (২৫) নামে এক জেলে বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে  আতংকগ্রস্ত হয়ে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। নিখোঁজ ওই জেলে উপজেলার জানখালী গ্রামের মো. নবী হোসেনের ছেলে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, নিহত গৃহবধূর পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মরাদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বজ্রপাতে ঝলসানো অন্য একজনের লাশ রাতে পাওয়া গেছে।

ভোরের আকাশ/নি

পিরোজপুর

শেয়ার করুন: