শ্রীপুরে টিও লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন

মাগুরার শ্রীপুর উপজেলায় টিও লাইসেন্স বহালের দাবিতে খুচরা সার ডিলাররা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। বুধবার সকালে উপজেলার ৭২ জন খুচরা সার বিক্রেতা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
শ্রীপুর উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কাজী মফিজুল ইসলাম বলেন, ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী তারা সার বিক্রির অনুমতি নিয়ে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করছেন। কিন্তু ২০২৫ সালের নীতিমালার খসড়ায় সেই অনুমোদন স্থগিত করা হয়, যা তাদের জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলবে।
বক্তারা আরও বলেন, নতুন নীতিমালা বাস্তবায়িত হলে উপজেলার শতাধিক খুচরা সার বিক্রেতা কর্মহীন হয়ে পড়বেন। তাই ২০০৯ সালের নীতিমালা বহাল রেখে লাইসেন্স অব্যাহত রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।
ভোরের আকাশ/জাআ