শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত ৮

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ৯:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈশ্বরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত ৮
ঈশ্বরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত ৮

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এদুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৮ জন।  রবিবার (১৫ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার মগটুলা ও মাইজবাগ ইউনিয়নের মধ্যবর্তী গালাহার নামক এলাকায় পিকাপভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষ হয়।

অপরদিকে একইদিনে ৪ ঘণ্টার ব্যবধানে বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের শিমরাইল ১ নম্বর মোড়ে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুটি দুর্ঘটনায় আহতদের ফায়ার সার্ভিস-পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দুটি বাস বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে শতাব্দী ট্রান্সপোর্ট নামের একটি বাস বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুড়রে যায় এবং ট্রাক চালক গুরুত্বর আহত হন। এছাড়া বাসের আরও তিন যাত্রী আহত হন।

পিকাপভ্যান ও ইজিবাইকের সংঘর্ষের ঘটনায় মো. লিটন মিয়া (৫০) নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। নিহত লিটন মিয়া উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাটিহারী গ্রামের আব্দুর রশিদের ছেলে। এ-ঘটনায় অন্তত আরও ৪ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. রায়হান মিয়া(২৫) ও রওশন আরা(৫৫) নামে এক বৃদ্ধার পরিয়চ মিলেছে। বাকী ২ জনের পরিচয় পাওয়া যায়নি।

অন্যদিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক সাইদুল ইসলাম(৫৩)-কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করেন। ট্রাকচালকের বাড়ি ময়মনসিংহ সদরে। 

এ নিয়ে পৃথক দুটি সড়ক মোট ৯ যাত্রী আহত হয়েছেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন,'খবর পেয়ে দুটি দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল করতে পুলিশ পাঠানো হয়েছে। পৃথক দুইটি ঘটনার দুমড়েমুড়রে যাওয়া বাস,ট্রাক-পিকাপভ্যান আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/আজাসা

ময়মনসিংহসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: