চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে নিচে পড়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফখরুল ইসলাম (২৬), মো. রাশেদ (২৪) ও মোহাম্মদ হাসান (১৮)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, তিন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহগুলো হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। কীভাবে শ্রমিকরা ভবন থেকে পড়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
ভোরের আকাশ/হ.র