শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নকল কীটনাশক তৈরি ও অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নকল কীটনাশক তৈরি ও অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুতের দায়ে চাঁপাইনবাবগঞ্জে এক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারে মেসার্স সদের ট্রেডার্স নামের সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে তাকে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. সদের আলী (৩৮)। অভিযানে তার দোকান ও গোডাউন থেকে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ, বোতলজাতকরণ সরঞ্জাম এবং ৫৭৩ বস্তা অবৈধ সার জব্দ করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ এ দণ্ডাদেশ দেন। জরিমানার অর্থ অনাদায়ে ব্যবসায়ীকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আরও পড়ুন

কুষ্টিয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দ মাছ-উদ-রুমীর ৩১তম মৃত্যুবার্ষিকী আজ

অভিযানে জব্দ করা রাসায়নিক পদার্থ যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস বা বিলিবন্দোবস্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব রাসায়নিক পদার্থ কৃষি অফিসের জিম্মায় রাখা হয়েছে।

এ ছাড়া জব্দ করা ৩০৭ বস্তা ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি ও ৩ বস্তা টিএসপি সার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানের জিম্মায় দেওয়া হয়েছে। এসব সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

ভোরের আকাশ/সু.পা

ব্যবসায়ীকে কারাদণ্ড

শেয়ার করুন: