শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধামরাইয়ে ড্রেজারে ভাঙছে কৃষি জমি

কামরুল হাসান রুবেল, সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের রৌহা গ্রামের মধ্যপাড়া খালে অবৈধভাবে ড্রেজার চালানোর কারণে আশপাশের কৃষি জমি ও বসতবাড়ি ভেঙে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এভাবে মাটি বালি উত্তোলনের ফলে তাদের বসতভিটা ও আবাদি জমি হুমকির মুখে পড়েছে।

ছবি : ভোরের আকাশ

গ্রামবাসীরা বলেন, ড্রেজার বন্ধ না হলে আমাদের ফসলি জমি ও ঘরবাড়ি খালে মিশে যাবে। অথচ প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ আমরা দেখছি না। আসাদ এতটাই প্রভাবশালী যে গ্রামবাসীরা অভিযোগ দিয়েও ড্রেজার বন্ধ করতে পারছে না।

অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, ড্রেজারটি পরিচালনা করছেন আসাদ নামে এক ব্যক্তি। ড্রেজারের মূল মালিক ময়না।

মুঠোফোনে জানতে চাইলে আসাদ দাবি করেন, তিনি ধামরাই উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে অনুমতি নিয়েই কাজ করছেন। একই সঙ্গে তিনি এই প্রতিবেদককে নিউজ না করে তার অফিসে চা খাওয়ার আমন্ত্রণ জানান।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমোদ অনীক বলেন, কোন ব্যক্তিকে ডেজার চালানোর কোন অনুমতি দেওয়া হয়নি। আমরা দিলে লিখিত ভাবে দিব। সেটা ব্যতীত যে যাই বলুক সেটা মিথ্যা। আমরা গত ১০ মাসে অর্ধশতাধিক মোবাইল কোর্ট করেছি। এখানেও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

স্থানীয়রা দ্রুত অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

ধামরাইকৃষি জমিড্রেজার

শেয়ার করুন: