শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গণধোলাই

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ৭ জুন ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

কুষ্টিয়া সদর উপজেলায় ১০ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। 

রবিবার (৭ জুন) সকালে সদর উপজেলার চর মিলপাড়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির নাম আছাই (৩২)। সে বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চর মিলপাড়া এলাকার মিশন স্কুলের একটি কক্ষে ১০ বছরের ওই কিশোরীকে খাবারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায় লম্পট আছাই। সেখানে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। 

এ সময় স্থানীয় এক নারী ঘটনাটি দেখে ফেলেন এবং চিৎকার করে আশপাশের লোকজনকে জড়ো করেন। পরে উত্তেজিত ও ক্ষুব্ধ জনতা ধর্ষক আছাইকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ঘটনার পর পরই পুলিশ অভিযুক্তকে আটক করেছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে এবং এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন

বিশ্বকাপের উন্মাদনায় উৎসবমুখর চট্টগ্রাম

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এছাড়া গণধোলাইয়ের শিকার অভিযুক্ত আছাইকেও একই হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/ র.ই
 

ধর্ষক গ্রেফতারহাসান

শেয়ার করুন: