শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীর এলুয়াড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৫, ৩:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের অনিয়ম দুর্নীতির কারণে তার অপসরণের দাবিতে এলাকাবাসী ইউনিয়ন পরিষদ চত্বরে এক মানববন্ধন করেন। 

রবিবার বেলা সাড়ে ১১টায় এলুয়াড়ী ইউপির ভূমি অফিসের এলাকাবাসী মানববন্ধন করেন। মানববন্ধনে মো. মাসুদ রানা অভিযোগ করে বলেন, ভূমি সহকারী কর্মকর্তা মো. জিয়াউর রহমান এলুয়াড়ী মৌজার ২৯৮ খতিয়ানে৩৩৮২ দাগে মূল হোল্ডিং এর জমি না থাকার সত্ত্বেও জাল খতিয়ান জাল খাজনা, জাল মঠ পর্চা দিয়ে টাকার বিনিময়ে খারিজ করে দেন।

উষাহার মৌজার ৩০৩ খতিয়ানে ১৪৩০সাল পর্যন্ত খাজনা পরিশোধ থাকার পরেও ১৯৭৬/৭৭ সাল পর্যন্ত তিনি ১৪ হাজার ৯১৫ টাকা দাবি করেন। পরবর্তীতে ২ হাজার টাকার বিনিময়ে সেই দাবি সংশোধন করে ৫১৬ টাকা করে দেন।

জগন্নাথপুর মৌজার ১৮৮ হোল্ডিং এর ১৪৩০ সাল পর্যন্ত খাজনা পরিশোধ থাকলেও ১৯৮২/৮৩ সাল পর্যন্ত আতিয়ার রহমান খাজনা প্রদান করতে গেলে তার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। তিনি যোগদান করার পর এলাকাবাসীকে জমির খাজনা, খারিজ করতে গেলে তিনি সব সময় এলাকার সাধারণ জন সাধারণকে হয়রানি করছেন।

এবারও তিনি টাকার বিনিময়ে জমির আংশিক খাজনা প্রদান করেন, টাকা না দিলে অতিরিক্ত খাজনা প্রধান করতে হয়। এই সব হয়রারিন কারণে আমরা এলুয়াড়ী ইউনিয়নের সাধারণ মানুষ তার অপসারণের দাবীতে মানববন্ধন করছি। মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে মোঃ মাসুদ রানা, মাহমুদল হক, হাফেজ মোঃ রায়হান, মোঃ সোহানুর রহমান, মোঃ খাদেমুল ইসলাম সহ এলাকার অনেকে।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, আমি এ বিষয়ে অবগত নই। তবে কে বা কাহারা একটি
ভিডিও ফুটেজ পাঠিয়েছে।

এলুয়াড়ী ইউপির ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন গ্রহণ করেননি।

ভোরের আকাশ/মো.আ.

ভূমি অফিসেঅপসারণ দাবিদিনাজপুর

শেয়ার করুন: