শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকায় ফেরার পথে সৈয়দপুরে অবরোধের মুখে ৪ উপদেষ্টা

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকায় ফেরার পথে সৈয়দপুরে অবরোধের মুখে ৪ উপদেষ্টা
ঢাকায় ফেরার পথে সৈয়দপুরে অবরোধের মুখে ৪ উপদেষ্টা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজধানীতে ফেরার পথে সৈয়দপুরে অবরোধের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এ সময় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে বিমানবন্দর সড়কে আটকে দেওয়া হয় পানিসম্পদ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. রফিকুল আবরার এবং মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমের গাড়িবহর।

গাড়ি থেকে নামার পর উপদেষ্টা রিজওয়ানা হাসান ও আসিফ নজরুলকে তোপের মুখে ফেলেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, “প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার সুযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গোপালগঞ্জে পদযাত্রায় হামলা চালিয়েছে। আমরা দোষীদের বিচার চাই।”

পরে দুই উপদেষ্টা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দোষীদের বিচারের আশ্বাস দিয়ে বিমানবন্দর এলাকায় প্রবেশ করেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: