শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মাদরাসার শিক্ষার্থী নিহত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ৩ মে ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

কুমিল্লায় পিতার মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে  মো. খালিদ হোসেন (৮) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। 

রোববার ( ৩ মে) সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত খালিদ হোসেন দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা অব. পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদরাসা শেষে বাবার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল খালিদ। পথে মহাসড়কের একটি স্থানে খালিদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। 

এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন

মহাদেবপুরে জমি বিরোধে ধান কেটে নেওয়ার অভিযোগ

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কাভার্ডভ্যানটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। 

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

ভোরের আকাশ/ র.ই

সড়ক দুর্ঘটনায় নিহত ১মোহাম্মদ মনিরুজ্জামান

শেয়ার করুন: