শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কোস্ট গার্ডের সাথে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তর সফর করেন অস্ট্রেলিয়ান মেরিটাইম বর্ডার কমান্ডের কমান্ডার এবং জয়েন্ট এজেন্সি টাস্ক ফোর্স (JATF), অপারেশন সোভেরিন বর্ডারস (OSB) এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টার এবং অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রতিনিধিদল। সোমবার (২৩ জুন) তারা সফর করেন।

বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতার মাইলফলক আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সামুদ্রিক আইনের যথাযথ প্রয়োগ, আঞ্চলিক সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা বিকাশে দুই দেশের যৌথ অংশীদারিত্বকে আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও আন্তর্জাতিক অপরাধ, অবৈধ মৎস্য আহরণ, মানব ও মাদক পাচার এবং সমুদ্রে সন্ত্রাসী কর্মকান্ড রোধে রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান, যৌথ প্রশিক্ষণ ও কৌশলগত সমন্বয় অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন এ লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড এবং অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স পেশাদারিত্ব ও অভিন্ন সংকল্পের ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক জানান, অস্ট্রেলিয়ার সহায়তায় প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও নজরদারি সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বাহিনীর কার্যকারিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ হতে অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের উপস্থিতির জন্য ধন্যবাদ জানানো হয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থে গঠিত অংশীদারিত্বের ধারাবাহিকতা বজায় রেখে দুই দেশের মৈত্রী দীর্ঘজীবী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ কোস্ট গার্ড ও অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের প্রতিনিধিগণ।

ভোরের আকাশ/এসএইচ

অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সবাংলাদেশ কোস্ট গার্ড

শেয়ার করুন: