শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগী, মশা মারতে এবার বিটিআই ব্যবহার শুরু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ৩:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চট্টগ্রাম বেড়েছে মশার উৎপাত। একইসঙ্গে প্রতিদিন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা ও মৃত্যু। নভেম্বর মাসে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৪ হাজার ৫১২ জন। আর মৃত্যু হয়েছে ২৬ জনের।

এমন পরিস্থিতিতে এবার মশা মারতে আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইট বিটিআই ব্যবহার শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। তবে এতদিন ব্যবহার করা হতো লার্ভিসাইড ওষুধ ‘টেমিপোস ফিফটি। নতুন এ ওষুধ ব্যবহারে দ্রুত রেজাল্ট আসবে বলে আশা সংশ্লিষ্টদের।

সোমবার (১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মহানগরীর ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড কার্যালয়ের সামনে প্রথমবারের মতো ব্যাসিলাস থুরিনজেনসিস সেরোটাইপ ইসরায়েলেন্সিস (বিটিআই) ব্যবহার করেছে চসিক। 

চসিক সংশ্লিষ্টরা জানান, বিটিআই এটি একটি জৈব উপাদান যা মশা মারতে সাহায্য করে। এ ওষুধ (পাউডার) প্রথমে নির্দিষ্ট পরিমাণ পানিতে মিশিয়ে ফগার মেশিন দিয়ে নালায় স্প্রে করা হবে। শুরুতে ঝুঁকিপূর্ণ ২৫ এলাকায় এ ওষুধের প্রয়োগ করা হবে। এরপর পর্যায়ক্রমের সব ওয়ার্ড এলাকায় ব্যবহার করা হবে। এ ওষুধ ৯৮-৯৯ শতাংশ কার্যকর।

এ বিষয়ে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইট বিটিআই ব্যবহার শুরুতে ২৫টি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োগ করব। যারা স্প্রে করবেন তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আশা করি খুব দ্রুত রেজাল্ট আসবে।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, চট্টগ্রাম নগরীতে মশার উপদ্রব বাড়ায় মাননীয় মেয়র মহোদয় বিশ্বের সবচেয়ে দামি ও কার্যকর পরীক্ষিত ইউএসএতে তৈরি ওষুধ লার্ভিসাইট বিটিআই ব্যবহার শুরু করতে বলেছেন। সে লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। এতদিন আমরা লার্ভিসাইড ওষুধ ‘টেমিপোস ফিফটি’ ব্যবহার করতাম। নতুন এ ওষুধ ছিটানো জায়গা ১৫ দিন নিরাপদ থাকবে।

প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আরো বলেন, আমাদের ড্রেনগুলো পরিষ্কার রাখতে হবে। বিটিআই ব্যবহারে কিছুটা সময় লাগে। কিন্তু পুরো শহরে যদি ওষুধটি ছিটানো যায় তাহলে ভালো রেজাল্ট পাব বলে আশা করছি।

ভোরের আকাশ/মো.আ.

ডেঙ্গু রোগীচট্টগ্রাম

শেয়ার করুন: