শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিপিজেএ রাজশাহী শাখার ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’র আলোচনা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ৬:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার আয়োজনে আলোচনার সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১২টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম তোতা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামাদ খান’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক সভাপতি জাবীদ অপু ও আসাদুজ্জামান আসাদ, সংগঠনের সদস্য ও ইনকিলাবের ফটো সাংবাদিক ফরিদ আখতার পরাগ, দৈনিক সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক নুরুল হক, দৈনিক সোনালী সংবাদের যুগ্ম বার্তা সম্পাদক মাইনুল হাসান জনি, সংগঠনের সাবেক সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম (দুখু), সংগঠনের সাবেক সহ-সভাপতি শাহিন খান, কোষাধক্ষ্য মিলন শেখ, সদস্য আজম খান।

এ সময় বক্তারা বলেন, ফটোগ্রাফি একটি ছবি শুধু নয়। একটি ছবি হাজারও কথা বলে।

দক্ষতার সাথে আকর্ষণীয়ভাবে ছবি তোলার উপায়ই হলো ফটোগ্রাফি। সাধারণভাবে ছবি তোলা আর ফটোগ্রাফি কিন্তু এক বিষয় নয়। ছবি সবাই তুলতে পারে কিন্তু ফটোগ্রাফি সবাই করতে পারে না।

ফটোগ্রাফির ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হয় এবং বিভিন্ন টেকনিক অনুসরণ করতে হয়। যা একটি ছবিকে ন্যাচারাল লুক দেয় এবং আকর্ষণীয় করে তোলে। প্রাকৃতিক, আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের বিষয় নিয়েই ফটোগ্রাফি করা যায়। ফটোগ্রাফি শেখার জন্য অধিক অনুশীলন, দক্ষতা অর্জন, বিভিন্ন টেকনিক অনুসরণ করা, ভিন্ন ভিন্ন পরিবেশে ছবি তোলা বিষয়ে দক্ষতা অর্জন করতে হয়।

আজকাল ফটোগ্রাফি শুধু সখই নয়, অনেকে এটাকে পেশা হিসেবেও ব্যবহার করেন। বিভিন্ন ইভেন্টে ফটোগ্রাফি করে হাজার হাজার টাকা আয় করা যায়। কিন্তু ফটো সাংবাদিকদের ফটোগ্রাফি করা খুব সহজ বিষয় নয়।

প্রতিটি ছবির জন্য ফটো সাংবাদিকদের অনেক পরিশ্রমের করে সংগ্রহ করতে হয়। এছাড়াও ছবি সংগ্রহ করতে গিয়ে অনেক ফটো সাংবাদিককে জীবন দিতে হয়েছে।

বক্তার আরোও বলেন, ঘরের ভিতরে ফটোগ্রাফি দিবস পালন করলে হবে না। সাধারণ মানুষের মাঝে ফটোগ্রাফি দিবস কী তা সকলকে জানতে হবে। তাই আগমীতে আরো বড় পরিসরে ফটোগ্রাফি দিবস পালন করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কাবিল হোসেন, মো. মুক্তার হোসেন, মো: সোহরাব হোসেন প্রমুখ।

ভোরের আকাশ/জাআ

রাজশাহীবাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন

শেয়ার করুন: