শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের কালীগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচীর অধীনে বিভিন্ন ধরনের বনজ, ফলজ গাছের চারা, গ্রীষ্মকালীন শাক সবজির বীজ, জৈব ও রাসায়নিক সার এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। 

আরও পড়ুন

প্রাইভেটকার চালকের মারধরে ইজিবাইক চালকের মৃত্যু, অভিযুক্ত  গ্রেপ্তার

প্রধান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী| সভায় অন্যান্যের মাঝে উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিয়া সুলতানা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির  হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাত ও ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচী, গ্রীষ্মকালীন শাক সবজির আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩টি প্রদর্শণী পুকর এবং ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ হাজার ২৮৪টি বিভিন্ন ধরণের ফলজ-বনজ গাছের চারা, ৪ হাজার ৭০০টি বাঁশের খুঁটি, মিষ্টি কুমড়া, লাউ, শসা, বেগুন, পুইশাক, পালং শাক, কলমী শাক বীজ, ৯ হাজার ৬০০টি মাছের পোনা, ৪৫০ কেজি মাছের খাদ্য, ২৬ হাজার ৫০০ কেজি জৈব সার, ১৫ কেজি টিএসপি, ৩০ কেজি জি-ইউরিয়া, ৩০ কেজি খৈল, ২৪ কেজি চুন ও তিনটি সাইনবোর্ড বিতরণ করা হয়।

ভোরের আকাশ/রই
 

মাহমুদুল হাসান

শেয়ার করুন: