শিরোনাম
স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনহাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন উদ্বোধন করলেন পুতিনস্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনহাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন উদ্বোধন করলেন পুতিন

সিদ্ধিরগঞ্জের মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘলা পরিবহনের একটি চলন্ত বাসে যাত্রীবেশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটি পুড়ে ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্নে এ ঘটনা ঘটে।

জানা যায়, মেঘলা পরিবহনের বাসটি ভুলতা গাউছিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোডের অদুরে মৌচাক ইউটার্নের ঢাকাগামী লেনের অংশে পৌঁছাতেই যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা আগুন দিয়ে বাস থেকে নেমে যায়। আগুন মুহূর্তে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। মুহুর্তে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় গাড়িতে থাকা অন্য যাত্রীরা দ্রুত নেমে নিজেদের রক্ষা করেন।

খবরপেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত বাসের হেলপার তানজিল জানান, মেঘলা পরিবহনের বাসটি ভূলতা-গাউছিয়া থেকে ১০-১২ জন যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর সংলগ্ন ১০ তলা বাসস্ট্যান্ড থেকে দুজন যুবক বাসে উঠে পেছনের সিটে গিয়ে বসেন। এরপর তারা ইউটার্নের সামনে এসে গাড়ি থেকে নামতেই আগুন ধরে। এরপর অন্য যাত্রীরা হৈ-হুল্লোড় করে নেমে যান।

বাসে থাকা যাত্রী মিনার হোসেন জানান, মেঘলা পরিবহন বাসটি ১৬ জন যাত্রী নিয়ে গাউছিয়া থেকে রাজধানীর কলাবাগানের উদ্দেশে রওনা দেয়। সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় পৌছলে যাত্রীবেশে দুই যুবক বাসে উঠে পেছনের দিকে চলে যান। কিছুক্ষণ পর বাসের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় সবাই দ্রুত বাস থেকে নেমে যায়। তখন যাত্রীবেশে থাকা দুজন  পালিয়ে যায়।

এসময় মহাসড়কের ঢাকা গামী লেনে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুলহাস বলেন, যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে নেমে যায়। চালক ও যাত্রীদের তাৎক্ষণিক তৎপরতায় সবাই নিরাপদে নেমে পরেন। ফলে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

সৈয়দপুরে জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। বাসটিকে ডাম্পিংয়ে রাখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।

ভোরের আকাশ/ইউএম
 

সিদ্ধিরগঞ্জবাসে আগুন

শেয়ার করুন: