শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মোঃ দুলাল হোসেন (৬৮) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২'র সদস্যরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানির সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১১টা ৫০মিনিটের সময় সলঙ্গা থানার হাটিকুমরুল হোটেল নিউ মায়ের আঁচলের সামনে বগুড়া হতে ঢাকাগামী মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ দুলাল হোসেন (৬৮) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে।

র‌্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১১টা ৫০মিনিটের সময় সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে অবস্থিত হোটেল নিউ মায়ের আঁচলের সামনে বগুড়া হতে ঢাকাগামী মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে যাত্রীবাহী বাসে মাদক পরিবহন কালে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী মোঃ দুলাল হোসেন কে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি মোঃ দুলাল হোসেন দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল।

পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 ভোরের আকাশ/আ.র

মাদক কারবারী গ্রেফতার

শেয়ার করুন: