শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে সড়ক অবরোধ করে নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ৪:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। 

এ সময় তারা ক্যাম্পাসে শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল পরিবেশ ফিরে আনা, ফ্যাসিস্ট সহযোগী তিন শিক্ষকের অপসারণ, মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তাসহ বিভিন্ন দাবি জানান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রায় ঘণ্টাব্যাপী অবরোধে জয়দেবপুর-শিববাড়ি আঞ্চলিক সড়ক বন্ধ হয়ে যায়। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে জেলা প্রশাসক কার্যালয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়।

শিক্ষার্থীদের দাবি, আওয়ামী ফ্যাসিস্টের দোসর তিন নার্সিং ইনস্ট্রাক্টর মো. জামাল উদ্দিন ভূঁইয়া, মো. তাজুল ইসলাম ও মোখলেছুর রহমানকে শিগগিরই কলেজ থেকে বদলি করতে হবে। এ ছাড়া শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল পরিবেশ ফিরে আনা, মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এর আগে শিক্ষার্থীরা রাজবাড়ি-শিববাড়ি সড়কের অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান চয়ন, রাফিউল আলম সরকার, মোসা. শারমিন আক্তার, লুৎফুন্নাহার লিজা, তুহিন মোর্শেদ, ফারিহা আলম, মো. হৃদয় খান প্রমুখ।

ভোরের আকাশ/মো.আ.

দাবিশিক্ষার্থীসড়ক অবরোধগাজীপুর

শেয়ার করুন: