সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিন বিভাগে হাদিয়াহর সাফল্য

দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় নজরুলসংগীত, পল্লীগীতি ও বিজ্ঞান মেলায় সাফল্য পেয়েছে সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছুবাইতাহ্ হাদিয়াহ্। তিনটি বিভাগে অংশ নিয়ে নজরুলসংগীতে প্রথম, পল্লীগীতিতে দ্বিতীয় ও বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করেছে সে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় ৩১ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ছুবাইতাহ্ হাদিয়াহ্ এ সাফল্য অর্জন করে।
তার এমন সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। পুরস্কার হিসেবে নজরুলসংগীতে প্রথম হওয়ায় ‘ম্যাক্সিম মা’, পল্লীগীতিতে দ্বিতীয় হওয়ায় ‘রবিনসন ক্রুসো’ এবং বিজ্ঞান মেলায় প্রথম হওয়ায় ‘জানা অজানা’ বই পেয়েছে সে।
ছুবাইতাহ্ হাদিয়াহর এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একই সঙ্গে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুররুল আনাম সিদ্দিকী বলেন, ‘আমি বিশ্বাস করি, ছুবাইতাহ্ হাদিয়াহ্ নজরুলসংগীত ও বিজ্ঞানে সাফল্যের মাধ্যমে সদর উপজেলায় আমাদের প্রতিষ্ঠানের সামগ্রিক মান ও সুনাম আরও সমৃদ্ধ করবে। তার এই অর্জন বিদ্যালয়ের জন্য একটি নতুন মাত্রা যোগ করবে বলে আমি প্রত্যাশা করি।’
ছুবাইতাহ্ হাদিয়াহর বাবা-মা বলেন, তাদের সন্তান যেন মেধা ও নিয়মিত অনুশীলনের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে, সে জন্য তারা সবার কাছে দোয়া কামনা করেছেন।
ভোরের আকাশ/সু.পা